1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নারীদের অর্থনৈতিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নোয়াখালীতে বিশেষ উদ্যোগ পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান ফাহিম হত্যার বিচারের দাবিতে সেনবাগে শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা লাকসামে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া

  • প্রকাশকাল: সোমবার, ১৫ জুন, ২০২৬

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

বর্ষায় ঘোলা পানি, আর শুষ্ক মৌসুমে তীব্র হাহাকার—এই দুই চরম সংকটের সাথে যুগ যুগ ধরে লড়াই করে আসছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান পাড়ার মানুষ। পাহাড়ি ছড়া আর ঝিরির অনিরাপদ পানির ওপর নির্ভরশীল শতাধিক পরিবারের সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবশেষে অবসান ঘটল। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের এক অনন্য ও মানবিক উদ্যোগে এই দুর্গম জনপদে পৌঁছে গেছে নিরাপদ সুপেয় পানি।

জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের বিশেষ অর্থায়নে ওই এলাকায় একটি আধুনিক সৌরশক্তি চালিত পানির পাম্প (Solar Pump) স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পাহাড়ি পরিবার ছাড়াও চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা এখন থেকে সহজেই বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।

আজ সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পের উদ্বোধন শেষে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কার্বারি (পাড়া প্রধান) ও বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে বলেন, “পানির জন্য আমাদের মা-বোনদের মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হতো। বর্ষায় ছড়ার নোংরা পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ত। সেনাবাহিনী আমাদের এই বড় কষ্ট দূর করেছে।”

উদ্বোধনকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে সবসময় কাজ করে আসছে। দুর্গম এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানি পেয়ে সুস্থ থাকতে পারে, সেই লক্ষ্যেই এই সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে। জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সেনাসদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ