1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার ছবক অনুষ্ঠিত।।

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে ১৫ দিনে কুরআন শিক্ষার ৩য় কোর্সের প্রশিক্ষনার্থীদের কোরআন শিক্ষার ছবক অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪মার্চ) আসর নামাজ আদায় করে এ ছবক অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনার্থীদের ছবক পাঠ করান কলাপাড়া বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.ছাইদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, এতিমখানা পৌর জামে মসজিদের সভাপতি মো.মোতালেব হাওলাদার, পেশ ইমাম মাওলানা মো.নিজাম উদ্দিন। প্রশিক্ষক হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন, কোর্সের উদ্দোক্তা মো.মাসুম খান প্রমুখ।

এ সময় ৩৯ জন প্রশিক্ষনার্থীকে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়েছে। পরে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো.ছাইদুর রহমান।

উল্লেখ্য পূর্ববর্তী দুই ব্যাচে যথাক্রমে ৪২ জন এবং ৩২জনসহ ৩টি ব্যাচে মোট ১১৩ জন প্রশিক্ষনার্থীকে ছবক প্রদান করা হয়েছে।
প্রশিক্ষক হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন বলেন, এই এলাকার সন্তান হিসেবে দ্বায়িত্ববোধ থেকেই এই কাজে নিজেকে সম্পৃক্ত করেছি। এই কাজে মাসুম খান,ইমরান বিশ্বাস, শরিফ মো.কোয়েল, রুপক, তাসিন,জাহিদ এবং সোহেল আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাটিকে আরও সহজ এবং সাবলীল করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ