1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
মাদক যুব সমাজকে ধ্বংস করে,,, যুবদল কর্মী সাদ্দাম অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত

লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

  • প্রকাশকাল: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা লাকসাম উপজেলাধীন লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃ গঠন করা হয়েছে৷
২২ মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির গঠিত হয়৷ এতে সভাপতি পদে মোঃ জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে৷
সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর, উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে, সহ সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে৷
২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷
উল্লেখ্য গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মোঃ জাফর আহাম্মদের ডাকা তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ঐদিন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়েছিল৷ সেই আলোকে গত ১৬/০৩/ ২০২৫ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে আবেদন করে, সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন৷ উক্ত ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার মধ্যে যাচাই-বাছাই করে ১৬ টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে৷ পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ