1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু! কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ৪ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত অব্যয়িত অর্থ নয়-ছয় না করে কোষাগারে ফেরত দিলেন ইউএনও কাশপিয়া তাসরিন দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ৪ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ৪ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে আরও যান্ত্রিকীকরণের লক্ষ্যে ৪ জন প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার তুলে দিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় উপজেলার গাছাবাড়ি ব্র্যাক শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়। এ সময় প্রতিটি মেশিনের সঙ্গে ১০ জন করে কৃষককে নিয়ে একটি গ্রুপ গঠন করা হয়, যাতে তারা সমন্বিতভাবে সবজি বাগান ও ক্ষুদ্র পরিসরের জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-৩ রিজিওনের মধুপুর এরিয়ার এলাকা ব্যবস্থাপক আবুল বাশার সিদ্দিকী বলেন, “আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের শ্রম ও উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্র্যাকের এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।”
তিনি আরও বলেন, ব্র্যাকের এ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। প্রান্তিক কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে গাছাবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক সুজন, সিডিও (CDO), শাখা হিসাব কর্মকর্তা এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে মিনি গার্ডেন টিলার পেয়ে উপকারভোগী প্রান্তিক কৃষকরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, আধুনিক এ কৃষিযন্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকাজকে আরও সহজ ও লাভজনক করার চেষ্টা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ