1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও সদর পুলিশের অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু! কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ৪ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত অব্যয়িত অর্থ নয়-ছয় না করে কোষাগারে ফেরত দিলেন ইউএনও কাশপিয়া তাসরিন দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও সাঘাটার চরাঞ্চলে নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

ঠাকুরগাঁও সদর পুলিশের অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁও সদর পুলিশের অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ লিখন হোসেন, এএসআই (নিঃ) সারোয়ার জাহান ও সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল-৩ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় ৩০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম পাশে ঈদের নামাজের মিম্বরের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উত্তর বোচাপুকুর এলাকার শরিফুল ইসলাম (১৯), পিতা মৃত আব্বাস আলী, মাতা মোছাঃ শরিফা বেগমকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা লাল রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৮০ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বলেন, মাদকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ