1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন! রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার ডিএনসির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১ কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ কোটি টাকার মানবপাচার রোধ প্রকল্প কেবল শহরকেন্দ্রিক সেমিনারে সীমাবদ্ধ: গাইবান্ধার চরে বাড়ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রয়াত শিক্ষকদের শ্রদ্ধা ও অবসরপ্রাপ্তদের সম্মান জানিয়ে নজির গড়ল কলানবগ্রাম চক্র নোয়াখালীতে চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হককে ফুলেল শুভেচ্ছা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

দোসরদের বিতাড়িত করাই রাষ্ট্র সংস্কারের কাজ হওয়া উচিত- ইয়াছিন ফেরদৌস মুরাদ

  • প্রকাশকাল: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে আছে। এই সব দোসরদের বিতাড়িত করাই রাষ্ট্র সংস্কারের প্রথম কাজ হওয়া উচিত বলে মনে করেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শনিবার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

এসময় ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগের দোসররা সরকারে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাবসে কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। এটি হলে পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, গত তিন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার জীবনে একবারও ভোট দিতে পারেনি। এসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান।

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্থানীয় নেতা লোকমান দেওয়ান, মজিবর রহমান খান, আফসার উদ্দিন, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, শাহাজাহান হোসেন শিপু, আবু তাহের, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ