বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার ৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বাদখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির (আলাপ), জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ওয়াহিদুল ইসলাম (পল্টু), বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, বাগেরহাট সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বুলু) এবং বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসফউদ্দোলা জুয়েল।
সভায় সভাপতিত্ব করেন ৪ নমং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শেখ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন মো:শরিফুল ইসলাম (মিরাজ), মো:আমিনুর রহমান, মোল্লা মাহমুদ, মো:রিজাউল নকিব ও মো: সিজার হাওলাদার।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply