মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ আল গালিব মুক্তা মোল্লা। আসাদুল্লাহ আল গালিব মুক্তা মোল্লা রশিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমজাদ হোসেন চান মোল্লার বড় ছেলে।
আজ সকালে প্রায় দুই হাজার মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে তিনি নিজ নির্বাচনী এলাকায় এই শোডাউন করেন। শোডাউনে রশিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম সুলতানুল হক বাবুল সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি ডাঃ কামাল সরকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহসভাপতি মোঃ সেলিম রেজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ, সিনিয়র সহসভাপতি রাকিব হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রানা,সোজা,হাবিবুর,আঃ রশিদ,শহীদুল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।
শোডাউন শেষে মুক্তা মোল্লা বলেন, এর আগেও তিনি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে একবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্যাডার বাহিনী রাতের আঁধারে ভোট ডাকাতি করেছে।
এবারের নির্বাচনে তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। নির্বাচনে জয়ী হতে পারলে বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করতে চান বলেও জানান তিনি।
Leave a Reply