1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার শাখার উদ্যোগে মানববন্ধন , দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ মাধবপুরে সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাকড: প্রশাসনের হস্তক্ষেপ কামনা। জামালপুরে চেয়ারম্যান প্রার্থী মুক্তা মোল্লার মোটরসাইকেল শোডাউন ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, গুরুতর আহত ২ সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশকাল: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আবু মুসা,

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর সিপিসি-১-এর একটি অভিযানিক দল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা। এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপন বোনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত এক নম্বর আসামি।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ