ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠু এবং
নুরে আলম শাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে নিজেদের মাটির ব্যাংকে জমানো সঞ্চিত অর্থ তাঁর হাতে তুলে দিয়েছে দুই শিশু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।
এদিন বেলা ১২টার দিকে বটতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। এ সময় দুই শিশু তাদের ব্যাংকে সঞ্চিত অর্থ তাঁর হাতে তুলে দেয়। শিশুদের এমন উদ্যোগে তিনি তাদের জন্য সবার কাছে দোয়া চান।
প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে ভোটারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদের উন্নয়নে অর্থ দান করেন।
নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মধ্যে দুই শিশুর সঞ্চিত অর্থ তুলে দেওয়ার ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করে।
Leave a Reply