1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে-পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে মির্জা ফয়সল আমিনকে দুই শিশুর সঞ্চিত অর্থ দান তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার পোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটক সোনাডাংগা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারী আটক রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা হিন্দু সম্প্রদায়কে বিএনপি নেতা সাইফুল ইসলামের শুভেচ্ছা সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

পৃথিবীর আলো দেখেও ঠাঁই হলো না পৃথিবীতে ।
পৃথিবীতে আসার পর ছোট্ট শিশুটির তো মায়ের কোলে থাকার কথা ছিল, থাকার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অথচ সেই শিশুর নিথর দেহ পড়ে রইল কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, রেললাইনের ধারে!

রাজশাহী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে, রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের দক্ষিণ দিকে রেললাইনের ধারে বুধবার বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

কী অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কেন পৃথিবীর আলো দেখার পরও তার ভাগ্যে জুটল না একটু নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ কিংবা বেঁচে থাকার অধিকার? কে এই শিশুটির বাবা, মা ??

শিশুটি কথা বলতে পারবে না, জানাতে পারবে না তার সঙ্গে কী ঘটেছিল। কিন্তু কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যেন সমাজের বিবেকের কাছে রেখে গেল এক নির্মম প্রশ্ন।

একটি শিশুর জন্ম মানেই তো একটি নতুন জীবনের শুরু। সেই জীবনের শুরুতেই এমন পরিণতি—এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। নবজাতকটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হোক। দায়ী কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক। তাহলে কে বা কারা শিশুটির এমন পরিণতির জন্য প্রকৃত অপরাধীদের।

একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি যেন আর কোনো দিন না হয় । আর কোন দিন যেন রেললাইনের পাশে , রাস্তার ডাষ্টবিনে কোন নবজাতক শিশুকে দেখা না যায় । এটাই সকলের কাম্য ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ