বাগেরহাট প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাইফুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক এটাই তাঁর প্রত্যাশা।
হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply