ইমন রহমান,
নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনায় জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ‘পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী ম্যাচে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে পেনাল্টি শুটআউটে (ট্রাইবেকার) হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে শুকতারা সংঘ (পূর্ব নাগড়া)।
গতকাল বিকেল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমি ও শুকতারা সংঘ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় মূল খেলা শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। ট্রাইবেকারে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শেখ মোয়াজ্জেম ফুটবল একাডেমিকে পরাজিত করে মাঠ ছাড়ে শুকতারা সংঘ।
বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল। উদ্বোধন ও সমাপনী পর্বে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, জেলা প্রেসক্লাবের সদস্য বাহাউদ্দিন বাবুল, সাংবাদিক ইমন ও সোহেলসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠে অত্যন্ত নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক আব্দুর রহমান। সম্পূর্ণ টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও নান্দনিকভাবে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রকিব উদ্দিন।
এদিকে উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠজুড়ে প্রচুর ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ এলাকা এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।
Leave a Reply