1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম উল্টে নিহত ৩; আহত ৬ নোয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় টেকনাফে শুটিংয়ের ফাঁকে রাস্তা পারাপারে মিশুক গাড়ির ধাক্কায় নায়িকার মেকআপম্যান আহত, চালক আটক চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার! নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে ইনসাফের চক্ষু শিবির, বিনামূল্যে সেবা পেলেন ৫০০ মানুষ

টেকনাফে শুটিংয়ের ফাঁকে রাস্তা পারাপারে মিশুক গাড়ির ধাক্কায় নায়িকার মেকআপম্যান আহত, চালক আটক

  • প্রকাশকাল: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, তাওলাদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মিশুক গাড়ির ধাক্কায় রাকিব নামে এক নায়িকার পার্সোনাল মেকআপম্যান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক গাড়িটিসহ চালককে আটক করে অবরুদ্ধ করে রাখে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বাহারছড়ার মাথাভাঙ্গা এলাকায় পরিচালক ইকবাল হোসেনের একটি নতুন চলচ্চিত্রের শুটিং চলছিল। শুটিংয়ের বিরতিতে কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি বেপরোয়া গতির মিশুক অটো গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মেকআপম্যান রাকিব ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।
​দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুটিং ইউনিট ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না; বর্তমানে তা প্রক্রিয়াধীন রয়েছে।
​এদিকে বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ঘটনাস্থল থেকেই মিশুক গাড়িটিসহ চালককে আটক করে রাখেন। জানা গেছে, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। তবে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং জানান যে, আহত ব্যক্তির চিকিৎসাকাজ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ