1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম উল্টে নিহত ৩; আহত ৬ নোয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় টেকনাফে শুটিংয়ের ফাঁকে রাস্তা পারাপারে মিশুক গাড়ির ধাক্কায় নায়িকার মেকআপম্যান আহত, চালক আটক চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার! নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে ইনসাফের চক্ষু শিবির, বিনামূল্যে সেবা পেলেন ৫০০ মানুষ

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন

  • প্রকাশকাল: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক এস এম ই পণ্য মেলা -২০২৬ উদ্বোধন করা হয়।

আজ ০৩ অক্টোবর শনিবার ২০২৬ খ্রি. ত ময়মনসিংহ জয়নুল পার্কের বৈশাখী মঞ্চে ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পূর্বে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুজ্জামান, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ এবং সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ। স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অ. দা.) মো: নাজিম হাসান সাত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

এছাড়া এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সালাম সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রতি বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়। দুর্গাপূজার শারদ উৎসবকে সামনে রেখে আয়োজিত এবারের মেলায় ৫৯টি স্টলে ৩৯ জন নারী ও ২০ জন পুরুষ উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

মেলায় ফ্যাশন ও তৈরি পোশাক, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, জুয়েলারি, অর্গানিক পণ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলায় বিদেশি, নকল, অশোভন ও মানহীন পণ্য প্রদর্শন বা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

উদ্যোক্তাদের বেচাকেনার সুযোগ বাড়ানোর লক্ষ্যে প্রধান অতিথি ০৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মেলা পরিচালনার বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ