1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম উল্টে নিহত ৩; আহত ৬ নোয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় টেকনাফে শুটিংয়ের ফাঁকে রাস্তা পারাপারে মিশুক গাড়ির ধাক্কায় নায়িকার মেকআপম্যান আহত, চালক আটক চুরি করা গরু দিয়ে ছেলের বৌভাত বাবা গ্রেফতার! নরসিংদী নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে ইনসাফের চক্ষু শিবির, বিনামূল্যে সেবা পেলেন ৫০০ মানুষ

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

  • প্রকাশকাল: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য। শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব দানকারী গ্রামে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বাড়িতে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন বিহীন বসতভিটার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে একই গ্রামের অভিযুক্ত করিম ও তার পরিবার। অস্বাস্থ্যসম্মত পরিবেশে পোল্ট্রি চাষ করায় আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবেশসম্মতভাবে পোল্ট্রি চাষ করার অনুরোধ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে তারা বিজ্ঞ আদালতে একটি মিথ্যা পিটিশন মামলা দায়ের করেন। আগামী ৬ অক্টোবর পিটিশনটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ভুক্তভোগীকে আইনের কাছে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এক মাস ধরে হারিয়ে যাওয়া সংবাদকর্মীর পোষা ৩টি কবুতর আটকে রাখে করিম ও তার স্ত্রী খাদিজা। গতকাল স্থানীয়দের সহযোগিতায় কবুতর গুলো আনতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ (৩ অক্টোবর) সকাল ১০টায় করিমের ইন্ধনে তার স্ত্রী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর উপর অতর্কিত হামলা চালায়। এসময় খাদিজা বেগম ভুক্তভোগী পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরিবারটি কোনরকম ভ্রুক্ষেপ না করে সংবাদকর্মীর বসতবাড়ির সীমানা পিলার উপড়ে ফেলে। এর কিছুক্ষণ পর তার ভিটা থেকে মাটি কেটে ধানের জমিতে ফেলে দেয়। বাঁধা দেওয়ার চেষ্টা করলে হিংস্র মহিলা খাদিজা বেগম কোদাল, লোহার শাবল ও দা নিয়ে তাকে মারপিট ও খুন করার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় তারা বসতভিটার ক্ষতি সাধন, মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিবাদীদের এমন উগ্র ও বেপরোয়া আচরণে যেকোনো মুহূর্তে বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ পিয়ার আলী বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ