1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

পাঁচবিবিতে অ্যাড. নাজমুলের সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা

  • প্রকাশকাল: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
পাঁচবিবিতে অ্যাড. নাজমুলের সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা

পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি : ৫ সেপ্টেম্বর/২৬

আগামীতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

শনিবার বিকালে অ্যাড: নাজমুল পৌর পার্কের পাদতলে উপজেলার সকল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন।

“আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে অ্যাডঃ নাজমুল ইসলাম জনি’র মেয়র প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলন” অনুষ্ঠানে তার আইন পেশার সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অ্যাড. নাজমুল বলেন, আমি সকলের দোয়া আশির্বাদ সমর্থন ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বারোপ করব। একই সঙ্গে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী বাল্যবিবাহ ইভটিজিং ও মাদক নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে চায়। কারণ পাঁচবিবিকে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই মূল লক্ষ্য হবে। তিনি আবারও পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে এবং নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অ্যান্ড জনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সাবলিলভাবে দেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতি করেছি এবং দলের দূ্রদিনে অনেক কাজ করছি। আগামীতে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমার বিশ্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ