1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কলেজ শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ, বাতিলের দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন: সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াটসোলার প্যানেল এর উদ্বোধন //নিজস্ব চাহিদা পুরনের পাশাপাশি উদ্ধৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যোগ করবে এ প্রকল্প নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ নরসিংদীতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার ছয় উপজেলায় এবার ৩৬১টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিম নাগড়া মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদায়ন বিতর্ক: অতীত বৃত্তে ঢাকা মেট্রোর নতুন নির্বাহী প্রকৌশলী ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয়

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
পাঁচবিবিতে স্বল্প মূল্যে চাল বিক্রয়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :৩ সেপ্টেম্বর/২৬

খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হচ্ছে। উপজেলার গরিব-অসহায় কার্ডধারী পরিবারকে ৩০’কেজি করে চাল দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার উপজেলার ১৬’টি পয়েন্টে এক যোগে এ কর্মসূচির চাল বিক্রয় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিন মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে চাল বিক্রয় করতে দেখা যায়। খাদ্য বান্ধব কর্মসূচির মুল ডিলার মোঃ কাদেরী কিবরিয়ার পক্ষে অনুমতিক্রমে মোঃ রায়হান কবীর এলাকার গরিব অসহায় পরিবারের মাঝে চাল বিক্রয় করছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেন, উপজেলায় মোট ১০ হাজার ২২৪টি পরিবারের মাঝে স্বল্প মূল্যের চাল বিক্রয় করা হচ্ছে। তিনি আরও বলেন, অনিয়ম রোধে প্রতিটি পয়েন্টে ট্যাগ অফিসার নিয়োজিত আছেন। পাশাপাশি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকেও প্রতিটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানান উপকারভোগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ