প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে নবনির্মিত গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেট ভবনের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ, ব্যবস্থাপনা পরিচালক, টপস্টার গ্রুপ; লায়ন এবিএম শাহাদাত হোসেন, পরিচালক, টপস্টার গ্রুপ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শেখ ফরিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন (সাধন মেম্বার), সভাপতি, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি; মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপি এবং মোঃ শাহাজালাল, সভাপতি, গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, নবনির্মিত এ মার্কেট ভবনটি এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও পরিকল্পিত এ মার্কেট ভবনকে কেন্দ্র করে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা বলেন, স্থানীয় ব্যবসায়ী, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে ।
অনুষ্ঠানটি আয়োজন করেছে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।
Leave a Reply