1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনামূলক কর্মশালা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে কারাগারে বন্দীদের জন্য টিভি, বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ” গাঁজাসহ প্রাইভেটকার ও দুই মাদক কারবারি আটক! ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প

গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশকাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে সুস্থ ধারার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের মাসিক সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) উপজেলা হাসপাতাল রোডের আলফা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন নিজ কার্যালয়ে
সংগঠনের সভাপতি কবি খালেক মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

সভাপতি খালেক মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অমূল্য চন্দ্র বৈদ্য, রাধেশ্যাম বসাক, আব্দুল জুব্বার, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ধনবাড়ী মডেল প্রেসক্লাবের সম্পাদক কবি ইমাম হাসান সোহান, কবি ও ঔপন্যাসিক মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনছুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক এ.এম মাসুদ, সদস্য আঁখি ভূইয়াসহ আরও অনেকে।

আলোচনায় মতামত ব্যক্তকালে উপস্থিত বক্তারা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা কার্যক্রমকে আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের আহবান জানান।
পাশাপাশি গোপালপুর উপজেলার সকল সাহিত্য সংগঠনকে নিয়মিতভাবে সাহিত্য আড্ডা পরিচালনার আহবান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশ্বজিৎ চক্রবর্তী, বাপন, আলমগীর, বিপ্লব, নূরুল ইসলাম নূর, ফরহাদ ও সিহান।
কবিতা পাঠ করেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক অটল শরিয়ত উল্লাহ ও ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ