1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনামূলক কর্মশালা কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার গোপালপুরে বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীতে কারাগারে বন্দীদের জন্য টিভি, বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ” গাঁজাসহ প্রাইভেটকার ও দুই মাদক কারবারি আটক! ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প

তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

  • প্রকাশকাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
তানোরে ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌর এলাকার গোকুল গ্রামের জমির ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তানোর থানা পুলিশ ধান খেত থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করেন। ওই কৃষকের নাম রসুল মন্ডল (৬০)। তিনি তানোর পৌর এলাকার গোকুল গ্রামের মৃত লকি মন্ডলের পুত্র।পুলিশ ও মৃতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ওই কৃষক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোকুল গ্রামের এক ব্যাক্তি ঘাস কাটার সময় জমিতে তার লাশ দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮ টার দিকে লাশ উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন।মৃতের ছেলে আতাউর মন্ডল বলেন, আমরা ১ ভাই ২ বোন সবারই বিয়ে হয়ে গেছে, আমার মা গত ৫ বছর আগে মারা গেছেন। আমার বাবা আমার বাড়িতেই থাকেন। গত শুক্রবার সকালে গ্রামের মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মনে করেছি কোথাও বেড়াতে গেছে। সন্ধ্যার পর গ্রামের লোকজনের মুখে বাবার লাশ জমিতে পড়ে থাকার খবর পেলাম।
তিনি বলেন,যে জমিতে আমার বাবার লাশ পড়েছিলো ওই ২ কাঠা জমি এবছরই আমাদের গ্রামেরই এবারত নামের এক ব্যক্তির কাছ থেকে কটে নিয়ে আমার বাবা ধান চাষ করেছেন। মাঝে মাঝে জমিতে ঘাস নিংড়ানি পরিচর্যার জন্য আসেন বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন মাঝে মাঝে এই ব্যাক্তিকে জমিতে আসতে দেখা যায়। স্টোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলেও ধারনা তাদের।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ধান খেত থেকে মৃতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। পরিবারের বরাত দিয়ে ওসি আরো বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। স্টোক জনিত কারনেও তার মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ