1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য গুজব ও চাঁদাবাজির বেড়াজালে বিআইডব্লিউটিএ: থমকে গেছে ১২টি মেগা ড্রেজিং ও অবকাঠামো প্রকল্প ১৩ দিনে ৯ জেলা পেরিয়ে যশোরে বাবা-ছেলে, একটাই দাবি—বালাসী-বাহাদুরাবাদ সেতু শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শফিকুল আলম চৌধুরী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সাবেক সফল ফুটবলারদের সংবর্ধনা প্রদান করেন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব। “ফুটবল কে ভালবাসুন, মাদককে না বলি” প্রতিপাদ্যে শনিবার উপজেলা অডিটোরিয়ামের “সংবর্ধনা-২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

এসময় বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাকিম মন্ডল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রু, সাবেক ফুটবলার জাহিদুর রহমান রানা, শ্রী বিশ্বনাথ গোয়ালা, কবিরুল ইসলাম হেলাল, এস আই মিঠু, বিশ্বনাথ গোয়ালা, ভরত প্রসাদ গোয়ালা, মোতাকিম ওয়াজেদ, জাহাঙ্গীর আলম, বন্ধনের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সংগঠনের সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন এবং সদস্য সচিব মোঃ মেহেদী হাসান অর্নব।

সোনালী অতীত ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের অন্যতম উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী কৃতি সন্তান আলিম আল রাজী ভার্চুয়াল যুক্ত হয়ে এসময় বক্তব্য রাখেন। এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সোনালী অতীত ফুটবল ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গুণীদের সম্মান জানানোর পাশাপাশি এলাকার ক্রীড়ার মান উন্নয়নেও ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ