1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান শেক্সপিয়র ইংল্যান্ডের জাতীয় কবি হলে রবীন্দ্রনাথ কেন নন? প্রশ্ন তুলে জাতীয় কবি ঘোষণার দাবি ত্রিপুরা বাংলা একাডেমির সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ফুলছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপণ, সবুজায়নের বার্তা বিশ্বাস ফাউন্ডেশনের শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের উৎকর্ষে সেরা থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাস চালক গ্রেপ্তার ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

​ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার লবি এবং তার সহধর্মিণী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​আজ আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশ ও জাতির কল্যাণসহ অসুস্থ সংসদ সদস্য ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
​উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ আলমগীর হোসেন।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধামালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জহুরুল হক, বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা মাস্টার নজরুল ইসলাম, আমিনুর রহমান আকুঞ্জী, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, বিএনপি নেতা গাজী আতিয়ার রহমান, আরশাব হোসেন, রজব আলী বাওয়ালী ও আবু হাসান খান।
​মাহফিলে আরও অংশ নেন ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান, ওলামা দল নেতা বেলায়েত হোসেন ও মাওলানা আব্দুস সালাম আল আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ হাবিবুর রহমান, শ্রমিক নেতা আবু বক্কার মোল্যা ও জসিম উদ্দিন শেখ এবং যুবনেতা আনোয়ার হোসেন ও নুরুজ্জামান গাজীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ