1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ফুলছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক ফলজ বৃক্ষ রোপণ, সবুজায়নের বার্তা বিশ্বাস ফাউন্ডেশনের শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের উৎকর্ষে সেরা থানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাস চালক গ্রেপ্তার ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার! নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা নারীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত দুখু মিয়ার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ট্যাপেন্ডাডল ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

আবুল হাসনাত তুহিন, ফেনী:
ফেনীর দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাগনভূঞার ফাজিলের ঘাট রোড ও দাগনভূঞা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে তিনটি মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ইউনিক ফুডসকে ৫০ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ১০ হাজার টাকা এবং গৌর নীতাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি আমলে আনা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ