1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ৪!

  • প্রকাশকাল: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ৪!

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উপজেলার আদালতপাড়া এলাকায় হেলাল মিয়ার বাড়িতে ওবাইদুল ইসলাম মুন্না ও ইমন মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটেছিল। তবে যে বাড়িতে হামলা চালানো হয়েছে, সে পরিবারের সদস্যরা ওই ঝগড়ার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না বলে দাবি করেছেন স্বজনরা।

​অভিযোগ রয়েছে, পূর্বরোষের জেরে শুক্রবার দুপুরে ওবাইদুল ইসলাম মুন্না ও ইমন মিয়ার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের একদল সদস্য দেশীয় অস্ত্র নিয়ে হেলাল মিয়ার বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা ঘরে ঢুকে জান্নাতুল ফেরদৌস রানা বেগম, বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালাল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।

​দিনের আলোয় এমন নৃশংস হামলায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় বিশাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

​এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পরপরই নবীনগর থানায় একাধিকবার ফোন করে সাহায্য চাওয়া হলেও রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ঘটনাস্থলে উপস্থিত হননি। পুলিশের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ