স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর পক্ষ থেকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে সাঘাটা উপজেলার সার্বিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, রক্তদান, শিক্ষা, খেলাধুলা, সামাজিক সচেতনতা এবং মানবিক সেবামূলক উদ্যোগ আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর সাঘাটা উন্নয়ন সংস্থার জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার (SUS) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলাম মোল্লা রানা, সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান ও স্বপ্ন, গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আলী, জেলা শাখার রক্তবিষয়ক সম্পাদকসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাঘাটার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply