1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক রক্তদাতাদের সম্মাননা ও ফুটবল বিতরণে ব্যতিক্রমী আয়োজন সাঘাটা উন্নয়ন সংস্থার নোয়াখালীতে মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ত্রিশালে বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করেন আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ!

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ত্রিশালে বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশকাল: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ত্রিশালে বিএনপির বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

মোঃ আব্দুল কাদের |
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং ফ্যাসিবাদী সরকারের পতনের স্মরণে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার (৬ আগস্ট ২০২৬) ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, এমপির নির্দেশনায় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি ত্রিশালের ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়াম এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউর রহমান জামিল, আব্দুল মতিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বানও জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ