1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকিজুর রহমানের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ৫ ফেব্রুয়ারি ভোররাতে শাহবাজপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় বিএনপির ঐ দুই নেতা তাদের লোকজন নিয়ে রাস্তার পাশের তিনটি বড় গাছ কেটে ফেলেন। এরপর সকালে আরও দুটি গাছ কাটতে গেলে স্থানীয়রা বাধা দিলে তারা জানান, গাছগুলো পার্টি অফিসের আসবাবপত্র তৈরির জন্য কাটা হচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগগুলি মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন, গাছগুলো কে বা কারা কেটেছে তা তারা জানেন না এবং তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ তোলা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বিজন দে বলেন, খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সেখানে তিনটি গাছ কাটা হয়েছে এবং আরও দুটি গাছ অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গেছে। গাছগুলো কে কেটেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ