1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা ১২ কেজি গাঁজা উদ্ধার অভিযানে সাফল্য : ডিবি টিমকে পুরস্কৃত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ! ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় : মির্জা ফখরুল ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা নরসিংদীতে রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫

মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা

  • প্রকাশকাল: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাথী সিনেমা হল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। সড়ক উন্নয়নকাজের ধীরগতির কারণে বর্তমানে রাস্তাটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ ধীরগতিতে চলছে। সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন কাজ হলেও বাকি সময় নির্মাণকাজ বন্ধ থাকে। গত চার দিন ধরে রাস্তার মাঝখানে বালু ও খোয়া ফেলে রেখেই কাজ বন্ধ রয়েছে, ফলে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।
এদিকে রাস্তার পাশের নির্মাণাধীন ড্রেনের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বৃদ্ধ, নারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ব্যবসায়ীরাও পড়েছেন চরম সংকটে। তাদের দাবি, সড়কটি দীর্ঘদিন অচল থাকায় ক্রেতাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে এ সড়কের প্রায় ৭০ শতাংশ দোকান নিয়মিত বন্ধ রাখতে হচ্ছে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-ও পৌর প্রশাসক এর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ। তাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগে দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন হবে এবং জনসাধারণ স্বস্তি ফিরে পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ