1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ইটিপি চালু রাখার দাবিরূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ / পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ঠাকুরগাঁও সদর পুলিশের অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু! কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ৪ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রধান অতিথি এমপি শাহজাহান চৌধুরী

রাজশাহীতে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশকাল: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

৩১ জুলাই শুক্রবার সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় গ্রামের মো: কামাল শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মো: শ্যামল শেখ (২৮), দাশপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: আলামিন (২৬), পূর্ব মোল্লাপাড়া গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে ফিরোজ আলী (২৬), লক্ষীপুর প্যারামেডিকেল মোড় এলাকার মৃত আ: রবের ছেলে মো: মাহামুদ হাসান সুমন (৪০) এবং বহরমপুর গ্রামের মো: হেকমত আলীর ছেলে বাবু (৪০)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় বসবাস করেন।

এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত সর্বমোট ৭৫ গ্রাম গাঁজা, ১.১ গ্রাম হেরোইন, ৫৯ পিস ট্যাপেন্টাডল, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, শ্যামলের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানার মোট ২টি মাদক আইনে এবং বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও আলামিনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়। অন্যদিকে গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৫টি মাদক মামলা ও ১টি পেনাল কোড আইনে মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ