1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত ডুমুরিয়া চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: খেলাধুলায় ফিরছে প্রাণ, তরুণদের মাদকবিরোধী মুজিবনগর দিবসে ন্যয়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার– মুক্তিজোটের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। পাঁচবিবিতে মাদক সহ নারী আটক পাঁচবিবিতে এসএসসি পরীক্ষাদের বিদায়

জামালপুরের উদীয়মান গীতিকার ও নাট্য অভিনেতা মোঃ এম.এ. সুজন

  • প্রকাশকাল: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল এক নাম মোঃ এম.এ. সুজন। তিনি জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম নাছিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত আব্দুন মান্নান একজন সরকারি চাকরিজীবী ও নাট্য অভিনেতা ছিলেন, যিনি অসংখ্য মঞ্চ নাটক ও যাত্রাপালায় অভিনয় করেছেন। বাবার অনুপ্রেরণায়ই সুজন নাট্যাঙ্গনে পা রাখেন এবং বাবার সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেন।

স্কুলজীবনে “মানুষ গড়ার কারিগর” নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর জামালপুরের স্বনামধন্য নাট্যকার ও অভিনেতা অ্যাডভোকেট সামসুল হক-এর রচনা ও পরিচালনায় “ভুল যখন ভাঙলো” নাটকে অভিনয় করেন। ২০০৬ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা এস.এ. হক অলিক-এর নাটক “খোয়াব”-এ অভিনয়ের মাধ্যমে আরও পরিচিতি লাভ করেন।

এরপর তিনি গুণী লেখক ও পরিচালক রনশী মান্নান-এর “প্রেমচোর” টেলিফিল্মে অভিনয় করেন। এছাড়াও, মস্তুরাজের রচনা ও পরিচালনায় একাধিক টেলিফিল্মে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অন্যতম আলোচিত কাজ ছিল কামরুল আহসান সুজন রচিত ও সাব্বির এহসান মঞ্জু পরিচালিত “কুমারীর দ্বিতীয় প্রসব” টেলিফিল্ম, যেখানে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান।

দীর্ঘ বিরতির পর ২০২০ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বিটিভির প্রযোজনায় ৩৯ পর্বের ধারাবাহিক নাটক “গুড়ে বালি”-তে দবির চরিত্রে অভিনয় করছেন। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বিটিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আমীন আজাদ। নাটকটির শুটিং এখনো চলমান।

নাট্য ও সংগীত জগতে তাঁর এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা সবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ