1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  6. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  7. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  8. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  9. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  10. yun_11@wp2shell.invalid : yun_11 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের জনপ্রিয়, সুপরিচিত কবি ও কথা সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শ্রাবণ মেঘের ঘনঘটা “ ডুমুরিয়ার চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, বাজারজুড়ে আতঙ্ক ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার​ নোয়াখালীতে ১১ লিটার অ্যালকোহলযুক্ত বিয়ার ও ৩০ পিস ইয়াবাসহ আটক ২ সাদুল্লাপুরে ধারের টাকাকে কেন্দ্র করে অপহরণ নিযার্তনে ব্যবহার হয়েছে ইলেকট্রিক শক রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড থানায় যোগদান করেই মাদক নির্মূলে পাঁচবিবির ওসি—তামবিরুল ইসলাম শান্তিগঞ্জে মসজিদের সরকারি অনুদান:দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুরে মানবিকতার সহায়তার হাত বাড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার ৯ দিনের মধ্যে ৭ জনকে গ্রেফতার এবং আলামত উদ্ধার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতেসরকার কাজ করছে মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গাসিক ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশকাল: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সাংবাদিকদের উপস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশন হল রুমে এ বাজেট ঘোষণা করেন, বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং মোট ব্যয়ের করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৮৪ লাখ টাকা। বাজেটে সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৫১ লাখ টাকা।
বাজেট অনুযায়ী, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে আয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ (সাধারণ তহবিল) থেকে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন সরকারি অনুদান থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা ও বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ৫০১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৮৪১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা, উন্নয়ন রাজস্ব (নিজস্ব রাজস্ব প্রকল্প) খাতে ২৬২ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নে নগরবাসী, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে গাজীপুর সিটি করপোরেশনের মোট আয় নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৬৩৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ হাজার ২০৫ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ