1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উপমহাদেশের সুপরিচিত ও জনপ্রিয় কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “স্মৃতির অনন্ত আলো” নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার আধুনিক পুলিশিং সেবায় নতুন মাইলফলক: খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ৪০০০ পিস ইয়াবাসহ দুইমাদক কারবারী গ্রেপ্তার! পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত নরসিংদী সদর থানার পুলিশের সাড়াশি অভিযানে এজাহারভূক্ত আসামী গ্রেফতার

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সবস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক ভাষা কর্মশালা এবং মুক্ত পাঠাগার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ছায়ানীড়ের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ চাঁদ মিয়া।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভূঞাপুরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মো. খায়রুজ্জামান ভূঞা, শিক্ষানুরাগী সমাজসেবক, দানবীর এবং জয়িতা লুৎফা আক্তার মিতা।

ভাষা কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওআলা ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
বাংলা ভাষার শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ এবং ভাষা-চর্চার গুরুত্ব তুলে ধরে মূল আলোচক অধ্যাপক মো: লুৎফর রহমান বলেন, “মাতৃভাষার সঠিক চর্চা একটি জাতির সাংস্কৃতিক পরিচয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শুদ্ধ বাংলা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। তিনি শিক্ষার্থীদের বইপড়া ও ভাষা-চর্চায় উদ্বুদ্ধ করতে ছায়ানীড়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিদ্যালয়ে মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাহিত্য-সংস্কৃতিপ্রেমী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ, বানানরীতি ও ভাষার ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। একই সঙ্গে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মুক্ত পাঠাগার উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বইপাঠে আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অতিথিবৃন্দ বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং বইপড়া আন্দোলনকে বেগবান করতে ছায়ানীড় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালনা করে আসছে।এটা নি:সন্দেহে প্রশংসার দাবীদার। তাদের এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ