1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন কাঁচপুরের সোনাপুরে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: জরুরি চিকিৎসাধীন ৭ বছরের শিশু তানজুম তাহারা রাইসা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড হাই-টেক পার্কে ‘বদলি’তেই কি শেষ অনিয়মের গল্প?মোঃ রাসেল সরকার:আনোয়ার-শফিককে ঘিরে নিয়োগ-বাণিজ্য, টেন্ডার তথ্য পাচার, ওএসএস-এ অর্থ লেনদেন ও প্রকল্প অনিয়মের অভিযোগ; তদন্তের মধ্যেই একজনের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে ধোঁয়াশা! ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

  • প্রকাশকাল: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামে নবীনগর থানার এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি জলিল মিয়াকে (৫২) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জলিল মিয়া মনিপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

​অন্যদিকে, নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে এএসআই প্রদীপ দাস ও দিলীপ দাসের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিলকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে দোলাবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় পলাতক ছিল। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ