1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_3280cc@local.host : wp_admin_3280cc :
  6. wp_admin_68ee88@local.host : wp_admin_68ee88 :
  7. wp_admin_892e10@local.host : wp_admin_892e10 :
  8. wp_admin_9d4a56@local.host : wp_admin_9d4a56 :
  9. wp_admin_c4357d@local.host : wp_admin_c4357d :
  10. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
  11. yun_11@wp2shell.invalid : yun_11 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ: মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ ‎বাগেরহাটে প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ সাঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফেনীতে নবজাতকের মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের অভিযান, ওটিতে অনিয়মের অভিযোগ মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩০ পিস ইয়াবা সহ ১জন মোটরসাইকেল আরহী আটক ১২ কেজি গাঁজা উদ্ধার অভিযানে সাফল্য : ডিবি টিমকে পুরস্কৃত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ আকস্মিক পরিদর্শনে গাইবান্ধার দুই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

পাঁচবিবিতে মানবিক চিকিৎসা সেবার উদাহরণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তরুণ কুমার

  • প্রকাশকাল: বুধবার, ২২ জুলাই, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :২২ জুলাই/২৬

জয়পুরহাটের পাঁচবিবির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক চিকিৎসা সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেই যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল। তিনি এ হাসপাতালে যোগদানের পর থেকেই আন্তরিকতা ও যত্নশীলভাবে সকল রুগীর চিকিৎসা সেবা প্রদান করছেন। হাসপাতালের চিকিৎসা সেবার মান যেমন বেড়েছে, তেমনি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ হাসপাতালে বেডের চেয়ে রোগী তিনগুণ সবসময় চিকিৎসা সেবা পায়। তবে কিছু পদের ডাক্তার ও কর্মচারী কম থাকায় চিকিৎসা সেবা দিতে অনেক সময় তাদের হিমশিম খেতে হয়।

বুধবার দুপুরে উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ বালক-বালিকা কওমী মাদ্রাসার কোরআন শিক্ষার ৩’জন শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে আসেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোজাহিদুল ইসলাম নীরব। ডাঃ তরুণ কুমার শিক্ষার্থীকে নিবিড়ভাবে পরীক্ষা নীরিক্ষা শেষে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন।

মুহতামিম নীরব হুজুর বলেন, “আমাদের মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও ঔষধ আমরা নিয়মিত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই নিয়ে থাকি। আগে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে ক্লিনিকে নিতে গেলে অনেক টাকা খরচ হতো। কিন্তু এখানে কোনো টাকা লাগে না। ডাক্তার সাহেব আবার অনেকগুলো ঔষধও বিনামূল্যে দেন।”

ডাঃ তরুণ কুমার পাল এ বিষয়ে বলেন, “চিকিৎসা সেবা পৃথিবীর সবচেয়ে বড় মহৎ পেশা। আমি যেদিন থেকে ডাক্তার হয়েছি, সেদিন থেকেই যত্নের সাথে রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যতদিন বেঁচে থাকব, ততদিন মানবসেবা করে যাব বলে তিনি।

স্থানীয়রা জানান, ডাঃ তরুণ কুমার পালের যোগদানের পর থেকেই পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বেড়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এখন সহজেই এখান থেকে চিকিৎসা সেবা পাচ্ছেন। মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানায় উপজেলাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ