1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, তরুণ ব্যবসায়ী নিহত বোয়ালখালীর পাঁচ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝেসিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তানোরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়া সংবর্ধনা নবীনগরে বজ্রপাতে মৃত্যু না কি পরিকল্পিত হত্যাকাণ্ড? শরীরে আঘাতের চিহ্ন নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবি স্বজনদের যশোরে খুলনা বিভাগীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত: দাবি আদায় না হলে ইটভাটা বন্ধের আলটিমেটাম নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ফাইলাল খেলা অনুষ্ঠিত তানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধ চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বান্দরবান জেলার সাথে কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

‘ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

  • প্রকাশকাল: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
“সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ; ঔষধি গাছেই বাংলাদেশ”—এই সময়োপযোগী স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি ২০২৬’।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ফটিকছড়ির নানুপুরস্থ গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি এদিন এলাকার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরা মতো বিভিন্ন উপকারী ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের বাস্তবায়নে গত তিন বছর ধরে এই এলাকায় ঔষধি গাছের চারা রোপণের এই মহতী উদ্যোগ চলমান রয়েছে। আয়োজকরা জানান, আগামী তিন-চার বছরের মধ্যে গামরীতলা গ্রামকে একটি বিশেষায়িত ‘ঔষধি গ্রাম’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে; যার মূল উদ্দেশ্য হলো ঐ এলাকার প্রতিটি বাড়িতে যেন অন্তত একটি করে ঔষধি গাছ থাকে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যে ভেষজ চিকিৎসার প্রসার ঘটানোর এই উদ্যোগটি মূলত সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে বাস্তবায়িত হচ্ছে। তিনি উক্ত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং মোন্তাজেমে দরবার আলহাজ্ব শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনিও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে তার মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত-তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন।

এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কক্সবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবু মুসা, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ