1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

তানোর পৌরসভায় জামায়াতের দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় মেয়রপ্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুর রহমানকে পৌরসভার মেয়রপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। তাঁর বাড়ি সদরের তানোর মহল্লায়।এসময় তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, সিনিয়র জামায়াত নেতা অধ্যাপক জামিলুর রহমান, সিরাজুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী ও মুন্ডমালা পৌর জামায়াতের দলীয় মেয়রপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে তানোর পৌরসভার সংরক্ষিত নারী ও পুরুষ কাউন্সির প্রার্থীর নামও ঘোষনা করা হয়।এরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে কাউন্সির প্রার্থী মো. নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মো. জুয়েল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান, ৯ নম্বর ওয়ার্ডে মিনারুল ইসলাম। এছাড়াও ১,২,৩ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মোসা. রোকেয়া বিবি, ৪,৫,৬ সংরক্ষিত নারী প্রার্থী মোসা. নিলুফা বিবি ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মোসা. মাহফুজা বেগমের নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ