1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ৬৪ জেলা, ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
গত সোমবার (৬ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠনের পর সেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা এবং জাতির সঙ্গে গাদ্দারি করেছে।
তিনি বলেন, অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যেভাবে জনগণ অতীতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, একইভাবে বর্তমান সরকারের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে উঠবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল, তা দেশের মানুষ জানে। এখন কেউ লন্ডন থেকে, কেউ সিলং থেকে এসে নেতৃত্বের দাবি করছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, তবে সেই নেতৃত্বের দাবিও ছেড়ে দিন।
তিনি জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ, সীমান্ত হত্যা রোধ, বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকার মাদক সমস্যাই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ হাদী, কালীগঞ্জের ওমর ফারুকসহ সকল শহীদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মহাসচিব আখতার হোসেন এমপি ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, জাতীয় ছাত্রশক্তি গাজীপুর জেলা শাখার মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্রসহ জেলা, উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ