1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ! সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা অবৈধ সার মজুদকারীকে জরিমানা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আজিজুর রহমান মোল্লা টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতশান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি!

এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ: ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • প্রকাশকাল: সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সংশ্লিষ্ট ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন— ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. আসাদুল ইসলাম, ট্যাগ অফিসার ও ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং কক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী প্রভাষক শৈলান কুমার, তানজিলা খাতুন, হাসান মাহমুদ, সাইফুল বারী, স্মৃতি আক্তার, গোলাম মোস্তফা আকন্দ ও সরাবান তহুরা।

পরীক্ষা নিয়ন্ত্রকের চিঠিতে উল্লেখ করা হয়, ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ১১ জন অনিয়মিত পরীক্ষার্থী থাকলেও নিয়মিত ৫০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। বিষয়টির সত্যতা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলে নিশ্চিত হয় শিক্ষা বোর্ড।

চিঠিতে আরও বলা হয়, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী এ ধরনের ঘটনা চরম দায়িত্বে অবহেলার শামিল। পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, পরীক্ষা কমিটির আহ্বায়ক, কক্ষ পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণেই এ অনিয়ম ঘটেছে। এ কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একই সঙ্গে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া নিয়মিত পরীক্ষার্থীদের উত্তরপত্রসহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্বশরীরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা যায়।

ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র এবং ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে চিঠির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, শিক্ষা বোর্ডের এ সিদ্ধান্তের পর ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, শিক্ষা বোর্ড দ্রুত যথাযথ সিদ্ধান্ত নিয়ে তাদের শিক্ষাজীবনে এ ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে দেবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ