1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৮০-১০০ নেতাকর্মীর ঝটিকা মিছিল

  • প্রকাশকাল: শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উদ্দেশ্যে একত্রিত হন। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
তবে কিছু সময় পর সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে পুনরায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য একত্রিত হয়েছিল। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা আবার একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল করেছে বলে জানতে পেরেছি।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাস দমন আইনে মামলা নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ