1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত রাশেদুল ইসলাম কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশালের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান লিটন। এতে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়্যা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ মৃধা যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের বিতরণকৃত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ