1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় সেনবাগে জাসাসের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সেনবাগ উপজেলা ও পৌরসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উত্তর শাহাপুর এলাকার ইদ্রিস মাস্টারের পুরাতন বাড়ির সামনে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী এবং জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস সেনবাগ উপজেলা সভাপতি শাহিদুল্লাহ মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তামিম বিন জাবেদ, ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, ৬নং কাবিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাস্টার আবদুল হান্নান লিটন, হুমায়ুন কবির হুমু, আবদুল মান্নান বাবলু, মো. হাবিব উল্লাহ, মনির চৌধুরী, মোশারেফ হোসেন মিন্টু, ওমর ফারুক, শহীদ উদ্দিন সেলিম, জাহাঙ্গীর ছিদ্দিক ও সিরাজুল ইসলাম খোকন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ