মঈনউদ্দিন, মনি, চট্টগ্রাম প্রতিনিধি
মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন , পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । কালেমা হলো স্রষ্টার প্রতি আত্মসমর্পণের নাম; যাকে রাজপথে মিছিল বা প্রদর্শনের বস্তুতে পরিণত করা ইসলামের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল । ইসলামের পবিত্র প্রতীকগুলোকে যারা রাজনৈতিক প্রদর্শনী বা উগ্রবাদে পরিণত করছে, তিনি তার তীব্র নিন্দা জানান ও ধর্মের নামে অধর্ম উগ্রবাদী কর্মকান্ডের জন্য দেশের সাধারন মানুষ আজ আতংকিত বলে জানান! জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা এবং ধর্মের মানবিক মূল্যবোধ ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে রুদ্ধ ও ধ্বংস হয়ে যাবে বলে আল্লামা ইমাম হায়াত জনগণকে সতর্ক করেছেন। জীবন ধর্ম রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সকল ধ্বংসাত্মক উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।
Leave a Reply