1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মিঠু ও সাধা: সম্পাদক তানু নির্বাচিত

  • প্রকাশকাল: রবিবার, ২৮ জুন, ২০২৬

নুরে আলম শাহ, স্টাফ রিপোর্টার//

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মো: লুৎফর রহমান মিঠু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছে।

শনিবার (২৭ জুন) প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় উৎসবমুখর পরিবেশে ক্লাবের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে ফলাফল স্বাক্ষর করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও প্রেস ক্লাব নির্বাচন কমিশনের প্রধান মো: ওয়ালিউল্লাহ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে মো: লুৎফর রহমান মিঠু ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো: জাকির মোস্তাফিজ পেয়েছেন ৫ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে তানভীর হাসান তানু কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্য পদের ফলাফল নিম্নরূপ:

সহ-সভাপতি: ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আব্দুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোদা বক্স ডাবলু পেয়েছেন ১১ ভোট।

সহ-সাধারণ সম্পাদক: মো: আল ফারাহী হাসান নবীন ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আল মাহামুদুল হাসান বাপ্পি পেয়েছেন ১৩ ভোট।

ক্রীড়া সম্পাদক: ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে মো: শামসুজ্জোহা। তার প্রতিদ্বন্দ্বী মো: রফিকুল ইসলাম (রফিক সরকার) পেয়েছেন ১১ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারা হলেন:অর্থ সম্পাদক: মো: আহসান হাবীব বুলবুল,সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: গোলাম সারোয়ার সম্রাট,দপ্তর সম্পাদক: মো: আসাদুজ্জামান শামীম,কার্যকরী সদস্য: মনসুর আলী, মো: ফিরোজ আমিন সরকার এবং এস, এম জসিম উদ্দিন।

সাধারণ সভা ও সাংগঠনিক আলোচনা:উল্লেখ্য, নির্বাচনের পূর্বে সকাল থেকে প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিগত মেয়াদের বার্ষিক প্রতিবেদন পেশ, উন্মুক্ত আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গঠনতন্ত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন: ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার মো: ওয়ালিউল্লাহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন নেতৃত্ব আগামী দুই বছর ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাকে আরও বেগবান করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে নতুন কমিটিকে তাৎক্ষণিকভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলি ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।

এছাড়াও নবনির্বাচিত কমিটিকে পীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, ভূল্লী উপজেলা প্রেস ক্লাব, অনলাইন, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ