1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরে জমি নিয়ে বিরোধ আতঙ্কে দিন কাটচ্ছে মালেকের পরিবার আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত মা‌টিরাঙ্গায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী মাদরাসা শিক্ষা হবে আরও যুগোপযোগী, শিগগিরই নিয়োগ পাবে শিক্ষকরা রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” জলবায়ু সংকট মোকাবিলায় অনন্য উদ্যোগ: ৬৫ নং ওয়ার্ডে সুজন মিয়াজীর নেতৃত্বে ব্যাপক বৃক্ষরোপণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ

কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ২২ জুন, ২০২৬

মোশারফ হোসেন, নিজস্ব প্রতিবেদক:-
চাঁদপুরের কচুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বও দিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত ১টা ২৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ ফাত্তার মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর এলাকার কলাওয়ালা বাড়ির পাশে জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. মেহেদী হাসানকে আটক করে তার হেফাজত থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান আশ্রাফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালোচৌ (মজুমদার বাড়ি) এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-৪৪, তারিখ: ১৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোরদের নিয়ে একটি গ্যাং পরিচালনা করতেন। তার বিরুদ্ধে নানা সময়ে ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল বলে তারা জানান।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ