1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কৃষকদের দাবি, কেজিপ্রতি হিমাগার ভাড়া ৫ টাকা করতে হবে: জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান পরিবেশ সচেতনতামূলক গ্রীন রোড শো’র দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাইগ্রীন রোড শো পার্বত্য চট্টগ্রামের মানুষকে পাহাড়,বন রক্ষা ও পরিবেশ সচেতনতায় প্রেরণা দেবে সাঘাটায় বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ খুন: সালাউদ্দিন আহত আসনেই আরোগ্য, শ্বাসেই শক্তি : মোদির পথে যোগ দিলেন মৌমিতা এল.আলি তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার আল্লামা ইমাম হায়াত খাগড়াছড়িতে সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন, সবুজায়নের বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি অর্থপাচারের অভিযোগ থেকে ‘ক্লিনচিট’ কুতুবউদ্দিনকে বাঁচাতে দুদকে কারা ছিল সক্রিয়? নরসিংদীর মনোহরদী উপজেলাতে একটি গুদামে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে –

ঠাকুরগাঁওয়ে কৃষকদের দাবি, কেজিপ্রতি হিমাগার ভাড়া ৫ টাকা করতে হবে: জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

  • প্রকাশকাল: সোমবার, ২২ জুন, ২০২৬

নুরে আলম শাহ ,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কেজি প্রতি ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা।

‎”কৃষক বাঁচলে বাঁচবে দেশ,সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে রোববার সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচীটি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বালিয়াডাঙ্গী আলু চাষী সংগঠনের সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর দাম না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। বর্তমানে কেজি প্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেয়া হচ্ছে,যা কৃষকদের সাথে অন্যায় করা হচ্ছে।

প্রতি কেজি ৫ টাকা ভাড়া করার দাবি তুলে বক্তারা আরো বলেন, প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয় ১৭ থেকে ১৮ টাকা আর কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয় ৮ টাকা। বাজারে আলুর দাম না থাকার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্থ হতে হয় কৃষকদের। আলু পচনশীল কৃষিপণ্য হওয়ায় সঠিক ভাবে আলু সংরক্ষণে হিমাগারের বিকল্প নেই। আর এ সুযোগটা কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা বিনা কারণে সংরক্ষণ ভাড়া দফায় দফায় বৃদ্ধি করছেন। তিন বছরে দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়ানো হয়েছে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তাই কৃষকদের নুন্যতম এ দাবী মানা না হলে আগামীতে বড় কর্মসূচী দেবার হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বরাবর স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী কৃষকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ