1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

আসনেই আরোগ্য, শ্বাসেই শক্তি : মোদির পথে যোগ দিলেন মৌমিতা এল.আলি

  • প্রকাশকাল: রবিবার, ২১ জুন, ২০২৬

লুতুব আলি, কলকাতা

আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমবেত হাজারো মানুষের সঙ্গে যোগাসন করে তিনি বিশ্বকে বার্তা দিলেন সুস্থ জীবনের।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “যোগ ভারতের প্রাচীন ঐতিহ্য। যোগ শুধু ব্যায়াম নয়, এটি দেহ, মন ও আত্মার মিলন। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সমাজে ইতিবাচক শক্তি সঞ্চার করে। ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’ গড়তে যোগই পারে সেতুবন্ধন করতে। নতুন প্রজন্মকে যোগের সঙ্গে যুক্ত করতে পারলে ভবিষ্যতের ভারত হবে আরও সবল ও কর্মক্ষম।”

রেড রোডের এই আয়োজন দেশ ছাড়িয়ে গোটা পৃথিবীর নজর কেড়েছে। ভোর থেকেই রেড রোড চত্বর ছিল জনসমুদ্র। কেন্দ্রীয় বাহিনী, এনসিসি ক্যাডেট, স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ— সবার উপস্থিতিতে অনুষ্ঠান পায় আন্তর্জাতিক মাত্রা।

অন্যদিকে বর্ধমানের উপকণ্ঠে ১০৮ শিব মন্দির চত্বরে স্কুলপড়ুয়াদের নিয়ে যোগ দিবস পালন করলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। পড়ুয়াদের উৎসাহ দিতে তিনি নিজে ম্যাটে বসে একাধিক আসন করে দেখান এবং যোগের উপকারিতা নিয়ে কথা বলেন।

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “আন্তর্জাতিক যোগ দিবসে সমগ্র পৃথিবীর মধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেড রোডের বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেওয়ায় আমরা দারুণভাবে উদ্বুদ্ধ ও প্রাণিত। যোগের মাধ্যমে অনেক কিছুই যুক্ত হয়। যোগ শরীর ও মনকে চাঙ্গা রাখে, রোগ ব্যাধি থেকে রেহাই দেয়। বিদ্যালয় স্তর থেকেই ছাত্রছাত্রীদের এই যোগ ব্যায়াম অভ্যাস করালে দেশ ভবিষ্যতে সবল ও নীরোগ নাগরিক উপহার হিসেবে পাবে।”

মন্ত্রী আরও জানান, সুস্থ প্রজন্ম গড়তে রাজ্য সরকারও স্কুলে স্কুলে যোগচর্চা ছড়িয়ে দিতে উদ্যোগী। ১০৮ শিব মন্দিরের অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ