1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে চালকল ব্যবসায়ী মোস্তাফিজুর হ/ত্যা মামলা: সাবেক স্ত্রী শিল্পী আক্তার আদালতে সোপর্দ পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নারীদের অর্থনৈতিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নোয়াখালীতে বিশেষ উদ্যোগ পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ১৬ জুন/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে আলোচনা করেন। হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট ও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে কথা বলেন। বিএনপির নেতা ডালিম বলেন, হাসপাতালের সমস্যাগুলো সমাধানে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে জনবল কম থাকলেও আমরা কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দিই না। সীমাবদ্ধতার মধ্যে থেকেই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১’শ শয্যায় উন্নীতকরণ হলে এলাকার মানুষ শতভাগ চিকিৎসা সেবা পাবে। এতে রোগীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখেন উপজেলা বিএনপি সভাপতি ডালিম। এসময় তিনি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক ছাত্রনেতা মোঃ ফয়সাল হোসেন আপেল বিএনপির সভাপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ