1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নারীদের অর্থনৈতিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নোয়াখালীতে বিশেষ উদ্যোগ পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান ফাহিম হত্যার বিচারের দাবিতে সেনবাগে শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন

তেরখাদা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশকাল: সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক:#

খুলনার তেরখাদা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ১১ ঘটিকায় প্রেসক্লাবের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সাংবাদিক গড়ার কারিগর নূর মোহাম্মদ সিফাত।
প্রধান অতিথি তার বক্তব্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারি হেলালের ভূয়সী প্রশংসা করে বলেন, “মাননীয় এমপি মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে তেরখাদাসহ গোটা নির্বাচনী এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটের আধুনিকায়ন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের গণমুখী বাজেট বরাদ্দের কারণেই তৃণমূল পর্যায়ে এই দৃশ্যমান উন্নয়ন সম্ভব হচ্ছে।

সরকারের এই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন প্রশংসনীয় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা অফিসার ইনচার্জের (ওসি) কর্মদক্ষতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপের বিশেষ প্রশংসা করেন। একই সাথে সরকারের উন্নয়ন আর প্রশাসনের ইতিবাচক ভূমিকাকে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোঃ সাব্বির হোসেন, এম বাবুল সরকার, আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম, মোল্লা সেলিম হোসেন, সুধাংশু কুমার বিশ্বাস, মীর মাকসুদ আলী, এম এম মাহমুদুল হাসান, মোঃ আজিজুল হাকিম, মোঃ রবিউল ইসলাম, মোছাঃ তানিয়া ইয়াসমিন তমা এবং রনি মোল্লা।

উক্ত আলোচনা সভায় এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তেরখাদার সার্বিক উন্নয়নে সাংবাদিক ও প্রশাসনের যৌথ প্রয়াসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ