1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় কাঁঠালের বাম্পার ফলন: হাসি ফুটেছে চাষিদের মুখে সামাজিক কার্যক্রম জোরদারে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন বাজেটে বৈষম্য কমাতে প্রগতিশীল কর ব্যবস্থার দাবি মুক্তিজোটের রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮ সাঘাটায় ১৪ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিল যমুনা সমাজ উন্নয়ন সংস্থা শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১০০ নারীকে নিয়ে সুবর্ণচরে কর্মশালা ব্রতচারী সম্মেলনে ব্রতচারীকে পশ্চিমবঙ্গে স্কুল – কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করার দাবী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ​ কোম্পানীগঞ্জে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পুলিশের হাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত।

সামাজিক কার্যক্রম জোরদারে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশকাল: সোমবার, ১৫ জুন, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’-এর ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের সকল শিক্ষা, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরীক্ষিত ও জনপ্রিয় দুই সিনিয়র সদস্যের নেতৃত্বে ৩৫ সদস্যের এ পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়। ঘোষিত কমিটিতে মাহমুদুর রহমান রাকিবকে আহবায়ক এবং মোঃ মাইন উদ্দিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ নবগঠিত আহবায়ক কমিটির অনুমোদন দেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির নেতৃত্বে শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালিত হবে।

নবনির্বাচিত আহবায়ক মাহমুদুর রহমান রাকিব ও সদস্য সচিব মোঃ মাইন উদ্দিন সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাবেন।

উল্লেখ্য, সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলাকে কেন্দ্র করে পরিচালিত ‘সৈয়দ হারুন ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক অবদান রেখে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ